বক্সিরহাট, ১৬ মার্চ :
নির্বাচন ঘোষণা হতেই কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ ব্লকের বক্সিরহাটের অসম- বাংলা সীমান্তের সংকোশ নাকা পয়েন্টে পুলিশের নাকা তল্লাশি। আজ ২০২৬ এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচন দুই দফায় বাংলায় হতে চলেছে ২৩ ও ২৯শে এপ্রিল। নির্বাচন ঘোষণা হতেই অসম-বাংলা সীমান্তে নাকা তল্লাশি শুরু করল কোচবিহার জেলা পুলিশ। রবিবার সন্ধ্যা থেকে শংকোষ নাকা পয়েন্টে সমস্ত গাড়ি দ্বারা করিয়ে তল্লাশি চালাচ্ছে, বক্সিরহাট থানা পুলিশ।

