শিলিগুড়ি, ৩ ফেব্রুয়ারী :
শিলিগুড়ি শহরের রথখোলা মাঠের পিছনের একটি বাড়িতে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ জানুয়ারি ওই বাড়িতে চুরি হয়। বাড়ি থেকে কাঁসার বাসনপত্র, সোনা-রুপোর গয়না এবং নগদ অর্থ চুরি যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ বাগড়াকোর্ট এলাকা থেকে দুই অভিযুক্তকে আটক করে।
ধৃতদের নাম গোপাল মণ্ডল (২৮) এবং পঙ্কজ বসাক (৩৪)। গোপাল মণ্ডল বাগড়াকোর্ট এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন এবং পঙ্কজ বসাক টিকিয়াপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, চুরির পর পঙ্কজ বসাক গোপাল মণ্ডলের বাড়িতে আত্মগোপন করে ছিল।
তল্লাশি চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। পুলিশ গোপাল মণ্ডলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। গোপাল মণ্ডলকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

