আলিপুরদুয়ার, ২ ফেব্রুয়ারী :
এবছর মাধ্যমিক পরীক্ষা দেওয়া হল না মনীষা কামির। পরীক্ষা কেন্দ্রের বাইরে চোখের জলে ভাসালো সে। দলসিংপাড়া এলাকার বাসিন্দা মনীষা। তাঁর পরীক্ষা কেন্দ্র বসেছে হাসিমারা হিন্দি হাই স্কুলে। পরীক্ষার দিন সকালে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে তাকে বাইরে দেখা যায়। এডমিট কার্ড তাঁর কাছে ছিল না। তাঁর অভিযোগ, স্কুলের পক্ষ থেকে তাকে এডমিট কার্ড পাইয়ে দিতে কোনও সাহায্য করা হয়নি বারবার বলা সত্বেও।

