শিলিগুড়ি, ২৩ মে :
শিলিগুড়ি মহকুমা পরিষদ, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং SJDA-তে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার মহকুমা শাসকের দপ্তরে শনিবার এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, গত ১৫ বছরে এই তিন সংস্থাকে ঘিরে একটি “দুর্নীতির ইকোসিস্টেম” গড়ে উঠেছে, যার সঙ্গে কিছু রাজনৈতিক নেতা, অসাধু সরকারি আধিকারিক এবং পুলিশের একাংশ জড়িত।
বিধায়ক জানান, অভিযোগগুলির তদন্তে প্রশাসনের কাছে যথাযথ পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে। প্রশাসনের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর বিষয়টি মুখ্যমন্ত্রী ও উচ্চতর কর্তৃপক্ষের নজরে আনা হবে বলেও জানান তিনি। পাশাপাশি শহরের বেহাল নিকাশি ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শংকর ঘোষ। তাঁর অভিযোগ, বর্ষার আগে প্রয়োজনীয় ড্রেন পরিষ্কার ও আগাম প্রস্তুতির কাজে প্রশাসন ব্যর্থ হয়েছে। এর ফলে বর্ষা শুরু হলে শহরের বিভিন্ন এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

