কোচবিহার, ৬ ফেব্রুয়ারী :
বৃহস্পতিবার পেশ করা হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেট । লক্ষীর ভান্ডার বাড়ানোর পাশাপাশি একাধিক নতুন প্রকল্প চালু করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষে । শুক্রবার এই নিয়ে কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে হল সাংবাদিক বৈঠক । সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক , মহিলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা , আমিনা আহমেদ সহ অন্যান্যরা । তাদের দাবি , কেন্দ্রীয় সরকার নিজেদের বাজেটে বাংলাকে বঞ্চনা করলেও রাজ্য সরকার তার বাজেটে একাধিক উন্নয়নমূলক কাজ এবং প্রকল্প শুরু করছে । বাজেটে সাধারণ মানুষ কি কি সুযোগ-সুবিধা পাচ্ছেন তার খতিয়ান এদিন তুলে ধরা হয়।

