on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত শীতলকুচি, বিজেপি নেতাকে মারধর ও গাড়িতে আগুনের অভিযোগ
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গা

দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত শীতলকুচি, বিজেপি নেতাকে মারধর ও গাড়িতে আগুনের অভিযোগ

Online Desk
Last updated: May 25, 2026 6:06 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

মাথাভাঙ্গা, ২৫ মে:

 

বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি তথা বর্তমানে জেলা কমিটির সদস্য পবিত্র বর্মনকে বেধড়ক মারধর এবং তাকে ‘প্রাণে মারার চেষ্টা’র অভিযোগ উঠল দলেরই বর্তমান মণ্ডল সভাপতির বিরুদ্ধে। শুধু তাই নয়, ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তার গাড়িতেও। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের গোঁসাইরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। আক্রান্ত বিজেপি নেতা বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
আক্রান্ত বিজেপি নেতা পবিত্র বর্মনের অভিযোগ, রবিবার বিভাগের এলাকায় দলের বুথ ভিত্তিক বিজয় মিছিল ছিল। একটি ছোট চারচাকা গাড়ি করে তিনি এবং কয়েকজন কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন। রাতে ফেরার সময় ৫ নম্বর ওয়ার্ড এলাকায় রাস্তার মাঝে আচমকাই একটি গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখেন তারা।এরপর গাড়ি থামিয়ে সেই গাছের গুঁড়ি সরানোর জন্য গাড়ি থেকে নামার আগেই আচমকা একদল দুষ্কৃতী তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ছুঁড়তে শুরু করে। এরপর তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে কোনো রকমে প্রাণ বাঁচাতে ঘটনাস্থল থেকে পালিয়ে এক দলীয় কর্মীর বাড়িতে আশ্রয় নেন তিনি ও তার সঙ্গীরা। এরপর তাদের চারচাকা গাড়িটিতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
বর্তমান পাঁচ নম্বর মণ্ডল সভাপতি পবিত্র অধিকারীর উপস্থিতিতেই তাদের উপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন আক্রান্ত বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ডল সভাপতি।
যদিও বিজেপির পাঁচ নম্বর মণ্ডল সভাপতি পবিত্র অধিকারী জানান, এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই।ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এই ধরনের কাজে বিশ্বাসী নয়।তাকে কালিমালিপ্ত করতে চক্রান্ত করা হয়েছে বলে দাবি পবিত্র অধিকারীর।
এদিকে বিজেপি বিধায়িকা সাবিত্রী বর্মন জানান, বিষয়টি আমাদের কাছে এখনোও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত করছে।

You Might Also Like

দিনহাটা থানায় DYFI-এর ডেপুটেশন, হাসপাতাল দালাল চক্র ও নিরাপত্তা নিয়ে একাধিক দাবি
রোড সেফটি উইক উপলক্ষে বাগডোগরা ট্রাফিক গার্ডের মানবিক উদ্যোগ
বর্ষার প্রস্তুতি শুরু, জলপাইগুড়িতে চালু সেচ দফতরের ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম
শীতলকুচিতে আবাস যোজনার ‘কাটমানি’ ফেরত দিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য, এলাকায় চাঞ্চল্য
নয়নজুলিতে পড়ে মৃত ১, আহত শিশু সহ আরো ৮।
TAGGED:#COOCHBEHAR#mathabhanga#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?