শিলিগুড়ি, ১ এপ্রিল :
শাসক দলের দুর্নীতি ও কেন্দ্র সরকারের SiR নিয়ে এবার বাড়ি বাড়ি প্রচারে নামলেন ডাবগ্রাম ফুলবাড়ী সিপিআইএম প্রার্থী দিলীপ সিং। তিনি বলেন গত দুদিন থেকে ফুলবাড়ী দুই নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা এলাকায় গ্রামে গ্রামে প্রচারে এসে দেখতে পেলাম সাধারণ মানুষের সারা যথেষ্টই পাওয়া যাচ্ছে এবং তাদের নিত্যদিনের প্রয়োজনীয় গ্যাস সিলিন্ডারের সমস্যার কথা তুলে ধরে আমাকে এবং এস আই আর নিয়ে হয়রানির শিকার হচ্ছেন গানের মানুষজন। তাই আমরা এই এস আই এবং গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করছি আগামীতে বিজেপি তৃণমূল নয় সিপিআইএমকে ভোট দিয়ে সরকার এবং নিজের বিধানসভায় সিপিআইএম প্রার্থী জেতাতে হবে তাহলে আগামী দিনে এই সমস্যার সমাধান হবে।

