০৫/০৬/২৫
ওয়েব ডেস্ক :
বিশ্ব পরিবেশ দিবসে সিঁদুর গাছের চারা লাগালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার এক্স হেন্ডেলে একটি পোস্টে তিনি লেখেন, সম্প্রতি তার গুজরাট সফরের সময় ১৯৭১ সালের যুদ্ধে অসীম সাহস আর পরাক্রম দেখিয়েছিলেন কচ্ছের বীরাঙ্গনা মায়েরা ও বোনেরা প্রধানমন্ত্রীর হাতে একটি সুন্দর গাছ তুলে দেন। বিশ্ব পরিবেশ দিবসের শুভক্ষণে প্রধানমন্ত্রী নিজের আবাস প্রাঙ্গনে ওই গাছের চারা রোপন করেছেন। এই গাছ দেশের নারী শক্তির প্রেরণা ও প্রতীক হয়ে থাকবে বলে জানান তিনি।

