ধূপগুড়ি, ১৯ মার্চ :
মায়ের কাছে মানত করা ছিল, ভোটের মুখে বড়কালী মায়ের মন্দিরে পূজো দিলেন ধুপগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে এখনো বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি। আর তার আগেই গত মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের ২৯১ টি আসনে প্রার্থী ঘোষণা হয়। এদিকে ধুপগুড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার পরেই ঢাক ঢোল পিটিয়ে এক শোভাযাত্রা বের করে তৃণমূল। পরে ধুপগুড়ি মায়ের স্থানে পুজো দেন তৃণমূল প্রার্থী। এমনকি দেওয়াল লিখন এবং নির্বাচনীয় প্রচার শুরু করেন। এরপর গতকাল সোনাখালি মাজার শরীফে এবং ধূপগুড়ি খুনিয়ারভিটা মাজার শরিফে চাদর চড়িয়ে প্রচার শুরু করেন ধূপগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। এদিন ধুপগুড়ির মাগুর মারির কালীরহাটের সুবিখ্যাত বড়কালী মায়ের মন্দিরে কর্মী সমর্থকদের নিয়ে পুজো দিতে আসেন ধুপগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। পুজোর শেষে এলাকায় প্রচার কাজও চালান তিনি। পুজো দিয়ে কি বলেছেন তিনি আমরা একবার শুনে নেব

