কোচবিহার, ১৭ ফেব্রুয়ারী :
মঙ্গলবার কোচবিহার জেলাশাসক দপ্তর থেকে উদ্বোধন হলো বাংলার বাড়ি প্রকল্পের প্রচার ট্যাবলো । এদিন পতাকা নাড়িয়ে এই ট্যাবলোর উদ্বোধন করেন জেলাশাসক রাজু মিশ্রা, জেলা পরিষদের সভাপতি সুমিতা বর্মন, অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত সহ অন্যান্যরা । ট্যাবলোটি কোচবিহার জেলার অন্তর্গত ১২টি ব্লকের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে বাংলার বাড়ি প্রকল্পের প্রচার করবে। সাথে সচেতনতামূলক ছোট্টো তথ্য চিত্র দেখানো হবে বিভিন্ন মোড়ে মোড়ে মোড়ে। মঙ্গলবার থেকে যাত্রা শুরু করা এই ট্যাবলো ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত কোচবিহারের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে ।

