জলপাইগুড়ি, ৪ এপ্রিল :
মনোনয়নে সৌজন্যতার নজির। জলপাইগুড়ি সদর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী কে দেখে গলা জড়িয়ে ধরলেন বিজেপির ময়নাগুড়ি বিধানসভা আসনে মনোনয়ন পত্র জমা করা ডালিম রায়। বেশ কিচ্ছুক্ষণ আলোচনা করেন দুই কেন্দ্রের যুযুধান দুই দলের দুই প্রার্থী। পাশাপাশি ময়নাগুড়ি বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী যোগেন সরকার কে দেখা যায় সদর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের পা ছুয়ে আশীর্বাদ নিতে।কৃষ্ণের দাবি, রাজনীতি যাই হোক সম্পর্ক আগে।

