আলিপুরদুয়ার , ২০ মে
আধার কার্ড সাথে মোবাইল নং লিঙ্ক করার ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠলো কালচিনি পোষ্ট অফিসের কর্মীর বিরুদ্ধে। কালচিনি এলাকার চা বলয়ের শ্রমিকদের থেকে ৭৫ টাকা বদলে ১৫০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ঘটনাস্থলে বিজেপি যুব মোর্চা নেতৃত্বরা পৌছে বিষয়টি হাতেনাতে ধরে ফেলে এবং এই বিষয়ে পোষ্টমাস্টার কাছে অভিযোগ করে। বিপাকে পড়ে পোষ্ট অফিসের কর্মীরা যাদের থেকে অতিরিক্ত টাকা নিয়েছে তাদেরকে টাকা ফেরৎ দেয়। এই ঘটনায় রীতিমতো চ্যাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ার জেলার কালচিনি এলাকায়।
পোষ্ট অফিসে আধার কার্ডের সাথে মোবাইল নং লিঙ্ক কাজ চলছে তার জন্য ধার্য রয়েছে ৭৫ টা ফি কিন্ত অভিযোগ পোষ্ট অফিসের কর্মীরা ১৫০ টাকা নিয়েছে। অনেক জনগণ জানান তাদের থেকে ১৫০ টাকা নিয়েছে। ঘটনাস্থলে বিজেপি যুব মোর্চা নেতা গোপাল ঝা ও অন্যান্যরা পৌছে এই বিষয়ে প্রতিবাদ জানায় এবং অভিযোগ করে তখন উক্ত কর্মী জানান টাকা ফেরৎ দিয়ে দেবে।
যদিও এই বিষয়ে কালচিনি পোষ্টমাস্টার থমাস বসুমাতা জানান তিনি বিষয়টা জানতেননা অভিযোগ পেয়েছে বিষয়টা তিনি দেখছেন।

