ডুয়ার্স, ২ এপ্রিল :
ডুয়ার্সের নাগরাকাটা বিধানসভার বিজেপি প্রার্থী পুনা ভেংরা এদিন সকালে পুজো দিলেন চালসা মা আনন্দময়ী কালী বাড়িতে। পূজা দেওয়ার পর তিনি মালবাজারে মনোনয়নপত্র জমা করতে গেলেন। এদিন তার স্ত্রী ও বিজেপির কর্মকর্তাদের সাথে নিয়ে পুজো দেন পুনা ভেংরা।পুজো দেওয়ার পর চালসায় করা হয় মিছিল।এরপর তারা চলে যান মালবাজারে।এদিন বিজেপি প্রার্থী পুনা ভেংরা বলেন, চালসা কালবাড়ির উন্নয়নের জন্য আমি প্রকল্প দিয়েছিলাম।কিন্তু তার টেন্ডার করা হয় নি।এবার ক্ষমতায় আসলে সেই কাজ করা হবে।এদিন প্রার্থীর সাথে ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক মনোজ ভুজেল সহ অনেকে।

