কোচবিহার, ২২ ফেব্রুয়ারী :
বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে কোচবিহারে অনুষ্টিত হলো রেল যাত্রী মঞ্চের সম্মেলন। ইউনাইটেড ফোরাম অফ প্যাসেঞ্জর এসোসিয়েশনের পরিচালনায় এবং কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চের আয়োজনে শহরের রেডকর্স ভবনে হয় এই সম্মেলন। এর মাধ্যমে এদিন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের এলাকার বিভিন্ন অরাজনৈতিক রেল সংগঠনের সমষ্টিতে একটি ফোরাম গঠিত হয়। আগামী দিনে এই ফোরামের মাধ্যমে ভারতীয় রেলে যাতায়াতকারী যাত্রীদের বিভিন্ন দাবি তুলে ধরা হবে।
সংগঠনের মূল দাবি, কোচবিহার স্টেশনে ফের উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপেজ চালু করতে হবে। সাথে বামন হাট থেকে শিলিগুড়ি পর্যন্ত চলাচল করা জনপ্রিয় লোকাল ট্রেনটি পুনরায় চালু করতে হবে।

