শিলিগুড়ি, ২৩ মে :
গতকাল দুপুরে প্রধাননগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জংশন এলাকার একটি হোটেলে অভিযান চালায়। হোটেলের একটি রুমে তল্লাশি চালিয়ে প্রথমে কৃষ্ণা শর্মার কাছ থেকে ২০ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার করা হয়। এরপর দুই ব্যক্তিকে আটক করে প্রধাননগর থানায় নিয়ে যাওয়া হয়।
থানায় জিজ্ঞাসাবাদের সময় কৃষ্ণা শর্মা পুলিশকে জানায়, হোটেলের মধ্যে আরও ২০ গ্রাম সোনা রাখা রয়েছে। পরে পুলিশ ফের হোটেলে গিয়ে আরও ২০ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার করে। সব মিলিয়ে মোট ৪০ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার কোনও বৈধ কাগজপত্র অভিযুক্তরা দেখাতে পারেননি। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা।
ধৃতদের নাম —
১) সাব্বা এম (৩৬), বাড়ি মহীশূর, কর্নাটক।
২) কৃষ্ণা শর্মা (৪২), বাড়ি শিলিগুড়ির রাজেন্দ্রনগর কুলিপাড়া এলাকায়।
আজ ধৃত দুই অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।

