নিজস্ব সংবাদদাতা, কোচবিহার ১লা মে
সাময়িক তাপমাত্রা বৃদ্ধি হলেও গোটা এপ্রিল জুড়েই স্বল্প বিরতি নিয়ে প্রবল ঝড়বৃষ্টি চলবে। অনান্য এপ্রিলের মত গরমে হাঁসফাঁস আর নয়
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী-
১ থেকে ৩ মে মুলত মেঘলা আকাশ, এবং ৪ ও ৫ মে আংশিক পরিস্কার আকাশ থাকার সম্ভাবনা আছে।
পশ্চিমবঙ্গের আবহাওয়া প্রধানত মেঘলা এবং ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মে মাসের প্রথম সপ্তাহে রাজ্যের প্রায় সব জেলাতেই কালবৈশাখী ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দফায় দফায় বৃষ্টি চলবে। বইতে পারে কালবৈশাখী ঝড়।
আগামীকাল উত্তরবঙ্গের আবহাওয়া আপডেট:-
—————————————————–
২ রা মে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
বৃষ্টির পূর্বাভাস: উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
ঝড়ের সতর্কতা: ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
তাপমাত্রা: মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি কম থাকবে।
পাহাড়ি অঞ্চল (দার্জিলিং, কালিম্পং)আকাশ মূলত মেঘলা থাকবে।হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বেশ মনোরম থাকবে।
তরাই ও ডুয়ার্স (জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার)বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল।দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সমতল অঞ্চল (মালদা, দুই দিনাজপুর)ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।বাতাসের গতিবেগ ৬০ কিমি পর্যন্ত হতে পারে।
সতর্কতা: বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকুন এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আগামীকাল কোচবিহারের আবহাওয়া আপডেট :-
———————————————————————
২রা মে কোচবিহারের আবহাওয়া প্রধানত মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সর্বোচ্চ তাপমাত্রা: ২৬° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা: ২২° সেলসিয়াস
আর্দ্রতা: প্রায় ৮০%
সারাদিন আকাশ মূলত মেঘলা থাকতে পারে।
হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।পূর্ব দিক থেকে প্রায় ৭ মাইল বেগে বাতাস বইতে পারে।

