কোচবিহার, ১৪ মার্চ :
হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ উঠল হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয়-পরিজনদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। জানা গেছে, কোনও একটি বিষয়কে কেন্দ্র করে নিরাপত্তা রক্ষীর সঙ্গে রোগীর আত্মীয়দের বচসা শুরু হয়। অভিযোগ, সেই বচসা থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েকজন আত্মীয় মিলে ওই নিরাপত্তা রক্ষীকে মারধর করেন। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালেই ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন অন্যান্য নিরাপত্তা কর্মীরা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয় বলে জানা গেছে। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

