১১/০৪/২৬, দিনহাটা
গ্রামে গড়ে উঠেছে একের পর এক অবৈধ মদের দোকান। সেই মদের নেশায় আসক্ত হচ্ছে বাড়ির পুরুষ সদস্যরা। এবার তারই প্রতিবাদে এগিয়ে এলো গ্রামের এই মহিলারা। ভাঙচুর করা হোলো একাধিক মদের দোকানে। ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ ব্লকের পুঁটিমারী ২ গ্রাম পঞ্চায়েতের বড়নাচিনা বাঁশতলা এলাকায়। এদিন ওই এলাকায় মদের দোকানে ভাঙচুরের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দিনহাটা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় মদের দোকান বন্ধ করতে গ্রামের মহিলারা একত্রিত হয়ে মহিলারা দিনহাটা থানায় এসে লিখিত অভিযোগও জানান। স্থানীয় মহিলাদের তুলতুল বর্মন, সব্য দাস, সুরবালা দাস প্রমুখরা জানান, গ্রামের পুরুষরাতো রয়েছে পাশাপাশি গ্রামের বহিরাগতরাও এসে মদের দোকানে ভিড় করছে। এর ফলে গ্রামের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আর সে কারণেই তাদের এই সম্মিলিত প্রতিবাদ । অবিলম্বে মদের দোকান বন্ধ করতেও সরব হন এলাকার মহিলারা।

