শিলিগুড়ি, ১০ ডিসেম্বর :
মাধ্যমিক পরীক্ষায় পাহাড়ে কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। তাই নিয়ে চিন্তিত মধ্যশিক্ষা পর্ষদ। এবিষয়ে দ্রুত আলোচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে স্কুল পরিদর্শকদের। বুধবার শিলিগুড়িতে একথা জানালেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক সারেন। পাশাপাশি মঙ্গলবার তিনি পাহাড়েও প্রশাসনিক বৈঠক করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “পাহাড়ে ২০০জন পরীক্ষার্থী কমেছে তবে সমতলে আবার সংখ্যা বেড়েছে। আবার পাহাড়ে ঠান্ডায় যে সকল কেন্দ্রে হিটারের প্রয়োজন হয় সেইসব স্কুলকে বলা হয়েছে আগে থ্রি ফেজ লাইন নেওয়ার জন্য। বাকি গতবছরের মত এবছরও সব ব্যাবস্থা থাকছে। গতবছরও পাহাড় ও সমতলে শান্তিপূর্ণ পরীক্ষা হয়েছে। এবছরও তাই হবে বলে আশাবাদী। কিন্তু পাহাড়ে পরীক্ষার্থী কমায় আমি বলেছি এখনই এবিষয়ে আলোচনা করার জন্য।

