শিলিগুড়ি, ১৬ মার্চ :
ভোটের দিনক্ষণ ঘোষণার পর শহর শিলিগুড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সেন্ট্রাল বাহিনীর টহলদারি শুরু হয়েছে।
সোমবার শিলিগুড়ির একাধিক রাজপথ ও জনবহুল এলাকায় সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের রুট মার্চ করতে দেখা যায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতেই এই রুট মার্চের আয়োজন করা হয়েছে।
ভোটকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে দিকেও নজর রাখছে প্রশাসন। আগামী দিনে শহরের বিভিন্ন এলাকায় এই ধরনের টহল আরও বাড়ানো হতে পারে বলে জানাগিয়েছে।

