on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: ফুলবাড়ীতে ট্রেনিং চলাকালীন সিভিক ভলান্টিয়ারের মৃত্যু: গাফিলতির অভিযোগে পুলিশ ক্যাম্পে রণক্ষেত্র
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
রাজনীতি

ফুলবাড়ীতে ট্রেনিং চলাকালীন সিভিক ভলান্টিয়ারের মৃত্যু: গাফিলতির অভিযোগে পুলিশ ক্যাম্পে রণক্ষেত্র

Online Desk
Last updated: February 9, 2026 4:24 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারী :

শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ীর ১২ নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে ট্রেনিং চলাকালীন এক সিভিক ভলান্টিয়ারের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম পঙ্কজ বর্মন। তিনি কোচবিহারের মাথাভাঙ্গা থানায় কর্মরত ছিলেন এবং এখানে ছয় দিনের বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে এসেছিলেন।

প্রাথমিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে ক্যাম্পে থাকাকালীন পঙ্কজ বাবু হঠাৎ অসুস্থ বোধ করেন এবং হৃদরোগে আক্রান্ত হন। সহকর্মীদের দাবি, পঙ্কজ অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে কর্তব্যরত সেন্ট্রি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছে, কর্তৃপক্ষ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার পরিবর্তে সময় নষ্ট করে। সময়মতো চিকিৎসা ও হাসপাতালে নিয়ে যাওয়ার পর্যাপ্ত সুযোগ না মেলায় তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের।

এই মৃত্যুর খবর জানাজানি হতেই সোমবার সকালে ক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণরত অন্যান্য সিভিক ভলান্টিয়াররা । তাঁদের অভিযোগ, ক্যাম্পে প্রশিক্ষণার্থীদের জন্য যথাযথ চিকিৎসা ব্যবস্থা বা আপৎকালীন কোনো পরিষেবা নেই। এছাড়া, অতিরিক্ত মানসিক চাপের ফলেও এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে কেউ কেউ দাবি করেছেন । বর্তমানে ক্যাম্পের ভিতরে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। সহকর্মীরা মৃতদেহ আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান এবং দোষীদের শাস্তির দাবি তোলেন।

ঘটনাটি নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বয়ান দেওয়া হয়নি। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে । পঙ্কজ বর্মনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তাঁরা পৌঁছালে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

You Might Also Like

নিজস্ব মাঠের অভাবে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিকাঠামোগত উন্নয়ন কার্যত থমকে রয়েছে।
দীর্ঘদিন পর কোচবিহারে ফিরলেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে
আলিপুরদুয়ার জেলার নতুন হাসিমারা এলাকায় তৃণমূলের জনসভা আয়োজিত হল।
শিলিগুড়িতে ‘বন্দে মাতরম যাত্রা’, ১০০% ভোটদানের বার্তা ছাত্র-যুবদের
ভগ্নদশায় কোচবিহার টাউন হাই স্কুল, পরিদর্শনে স্পিকার রথীন্দ্রনাথ বসু; উন্নয়নে বিধায়ক তহবিল ব্যবহারের আশ্বাস
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?