আলিপুরদুয়ার, ১৮ মার্চ :
নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে কড়া নজরদারি চলছে। তারই মাঝে আলিপুরদুয়ার শহরে অসম নম্বরের একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আলিপুরদুয়ার শহরে অসমের চিরাং জেলার এক দম্পতির গাড়ি আটক করা হয়। তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে প্রথমে প্রায় এক লক্ষ টাকা উদ্ধার করা হয়। পরে আরও বিস্তারিত তল্লাশিতে গাড়ির বিভিন্ন অংশে লুকানো অবস্থায় অতিরিক্ত নগদ টাকা পাওয়া যায়।
দম্পতি নিজেদের ব্যবসায়ী বলে দাবি করেছেন। তাদের বক্তব্য, তারা গতকাল অসমের চিরাং থেকে আলিপুরদুয়ারে ঘুরতে এসেছিলেন ।

