on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: বেহাল নিকাশি ব্যবস্থার জেরে জলমগ্ন শিবযজ্ঞ রোড, ক্ষোভে পথ অবরোধ এলাকাবাসীর
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্যস্বাস্থ্য

বেহাল নিকাশি ব্যবস্থার জেরে জলমগ্ন শিবযজ্ঞ রোড, ক্ষোভে পথ অবরোধ এলাকাবাসীর

Online Desk
Last updated: June 26, 2026 9:43 pm
By Online Desk
1 Min Read
Share
SHARE

কোচবিহার ,২৬ জুন

বেহাল নিকাশি ব্যবস্থার জেরে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে শহর সংলগ্ন শিবযজ্ঞ রোড এলাকা। শুক্রবারও এলাকার বিভিন্ন রাস্তায় জমে থাকা বৃষ্টির জল নিয়ে চরম ভোগান্তির মুখে পড়েন স্থানীয় বাসিন্দারা। কোথাও এক হাঁটু, কোথাও তার কিছুটা কম জল জমে থাকায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই এলাকায় নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণে বৃষ্টির জল ঠিকমতো নামতে পারে না। বারবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও কোনও স্থায়ী সমাধান মেলেনি। ফলে প্রতিবার বর্ষায় একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের।

এই সমস্যার প্রতিবাদে শুক্রবার বেশ কিছু সময়ের জন্য শিবযজ্ঞ রোড এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের আলোচনা হয় এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাসের ভিত্তিতেই পরে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে দ্রুত নিকাশি ব্যবস্থার উন্নতি না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা।

You Might Also Like

মেয়রের ইস্তফার পর নতুন বোর্ড গঠনে তৎপর তৃণমূল, কমিশনারের কাছে আবেদন; প্রশ্ন তুলল বিরোধী শিবির
মাল কেন্দ্রে তৃণমূল প্রার্থী বুলু চিক বরাইকের জোর প্রচার, চা বাগান এলাকায় জনসমাগমে উৎসবের আমেজ
আপার চালসায় বুনো হাতির তাণ্ডব, ভাঙল গেট ও গোডাউন,আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা
স্বামী যাচ্ছে দেশ রক্ষার্থে, নববধূ বলল আমার সিঁদুর দেশের নামে
মাথাভাঙ্গায় কংগ্রেস কার্যালয়ে রাজীব গান্ধীর ৩৫তম শহীদ দিবস পালন ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অনুষ্ঠিত
TAGGED:#COOCHBEHAR#Northbengal#ONAIRNOW
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গা

আবাসের ‘কাটমানি’ ফেরতের দাবিতে উত্তপ্ত শীতলকুচি, হাতাহাতিতে আহত একাধিক

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?