শিলিগুড়ি, ৫ জানুয়ারী :
সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়, শিক্ষক সংকট ও পরিকাঠামোগত দুরবস্থার প্রতিবাদে পথে নামল ভারতীয় ছাত্র ফেডারেশন এসএফআই দার্জিলিঙ জেলা কমিটি। সোমবার শিলিগুড়ি শহরের এসএফআই দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভকারীদের পক্ষ থেকে দাবি তোলা হয়— সরকারি বিদ্যালয়ে ভর্তির সময় কোনও অতিরিক্ত ফি নেওয়া চলবে না, অবিলম্বে স্কুলগুলিতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এবং সরকারি বিদ্যালয়ের পরিকাঠামোর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে।তারা অভিযোগ দীর্ঘদিন ধরেই শিক্ষক স্বল্পতা ও পরিকাঠামোর অভাবে পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ পরিবারের শিক্ষার্থীদের।এসএফআই দার্জিলিঙ জেলা সম্পাদক অঙ্কিত দের বক্তব্য, শিক্ষা বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে এবং সরকারি শিক্ষাব্যবস্থা রক্ষার দাবিতে তাঁদের এই আন্দোলন। দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তাঁরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনের উপস্থিতি ছিল।

