on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: ১ জুন থেকে রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত শুরু, শিলিগুড়িতে ব্যাপক সাড়া
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গশিলিগুড়ি

১ জুন থেকে রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত শুরু, শিলিগুড়িতে ব্যাপক সাড়া

Online Desk
Last updated: June 1, 2026 3:51 pm
By Online Desk
1 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ১ জুন:

 

পূর্বঘোষণা অনুযায়ী নতুন সরকার গঠনের পর রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণামতো আজ, পয়লা জুন থেকে রাজ্যজুড়ে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হয়েছে। সোমবার সকাল থেকেই শিলিগুড়ির উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (এনবিএসটিসি) বাসগুলিতে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজ্য সরকারের স্বীকৃত বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে মহিলারা এদিন বিনামূল্যে বাসে চেপে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। নতুন এই পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উৎসাহ এবং উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপো পরিদর্শনে পৌঁছান ডিসিপি (ট্রাফিক) কাজী শামসুউদ্দিন আহমেদ এবং শিলিগুড়ির মহকুমা শাসক। তাঁরা সরেজমিনে খতিয়ে দেখেন মহিলারা সঠিকভাবে বিনামূল্যের পরিষেবা পাচ্ছেন কি না। পাশাপাশি যাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের অভিজ্ঞতার কথাও শোনেন। এদিন প্রশাসনের পক্ষ থেকে মহিলাদের হাতে চকলেট তুলে দেওয়ার ঘটনাও দেখা যায়, যা যাত্রীদের মধ্যে বাড়তি আনন্দের সঞ্চার করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিসিপি (ট্রাফিক) কাজী শামসুউদ্দিন আহমেদ বলেন, “আজ থেকে যে পরিষেবা রাজ্যে চালু হয়েছে, তার ফলে বিপুল সংখ্যক মহিলা উপকৃত হবেন। পাশাপাশি শহরের ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করতে পুলিশ প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।” নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে কর্মজীবী ও নিত্যযাত্রী মহিলাদের কাছে এই পরিষেবা বড় স্বস্তি এনে দেবে বলেই মনে করা হচ্ছে।

You Might Also Like

সংঘের ঘরে তালা-ঝুলিয়ে বিক্ষোভ তুফানগঞ্জে
শহরের যানজট সমস্যা ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে সাংবাদিক বৈঠকে বিস্তারিত পরিকল্পনার কথা জানালেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব
তিন কেন্দ্রে KSDC-কে সমর্থনের ঘোষণা KPP-র, জোরালো কামতাপুর রাজ্যের দাবি
মাথাভাঙ্গায় পথ অবরোধ, SIR তালিকা নিয়ে বিক্ষোভে স্তব্ধ ১৬ নম্বর রাজ্য সড়ক
ভেটাগুড়িতে খোলা বৈঠকে সরব উদয়ন গুহ, উন্নয়নের প্রতিশ্রুতি
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গশিলিগুড়ি

অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি নিয়ে প্রস্তুতি তুঙ্গে, পরিবেশ দিবস ও বনমহোৎসবেও বড় পরিকল্পনা শিলিগুড়ি পুরনিগমের

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?