দিনহাটা, ১৮ মার্চ :
গোপন সূত্রের খবরের ভিত্তিতে, একটি হাতে তৈরি অস্ত্র এবং এক রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করল সিতাই থানার পুলিশ। জানা গেছে সিতাই থানা শিল দুয়ার এলাকার বাসিন্দা মৃন্ময় বর্মনের ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।ধৃতের নাম প্রত্যয় বর্মন বয়স ২৩ বছর। তাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি হাতে তৈরি অস্ত্র ও এক রাউন্ড গুলি । ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।

