জলপাইগুড়ি, ৮ জানুয়ারী :
কুয়াশার জেরে দুর্ঘটনা। জলপাইগুড়ি জাতীয় সড়কের পাহাড়পুর ও গোশালা মোড় এলাকায় পর পর দুটি দুর্ঘটনায় আহত ছয় জন।আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের আঘাত গুরুতর বলে জানাগিয়েছে। এদিন ভোরে প্রথম দুর্ঘটনাটি ঘটে গোশালা মোড় এলাকায়। দুই গাড়ির সংঘর্ষে আটকে পড়ে এক গাড়ির চালক। পুলিশ ও দমকল কর্মীরা এসে চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।এই ঘটনার কিছুক্ষনের মধ্যে পাহাপুর এলাকায় ময়নাগুড়ি দিক থেকে আসা পাথর বোঝাই একটি ডাম্পারের সঙ্গে একটি মাছের গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়। আহতদের উদ্ধার করে মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ার কারনেই এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ। পর পর দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষন যান চলাচল ব্যাহত হয় জাতীয় সড়কে।

