On Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবার বিশেষ সতর্কতা! কালীপুজো ও ছট ঘিরে জলপাইগুড়িতে প্রশাসনের জরুরি বৈঠক, কী কী নির্দেশ দিলেন মন্ত্রী?
Sign In
  • Join US
On Air NowOn Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
policetrafficউত্তরবঙ্গরাজ্যশিলিগুড়ি

চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবার বিশেষ সতর্কতা! কালীপুজো ও ছট ঘিরে জলপাইগুড়িতে প্রশাসনের জরুরি বৈঠক, কী কী নির্দেশ দিলেন মন্ত্রী?

Online Desk
Last updated: November 2, 2026 8:28 pm
By Online Desk
3 Min Read
Share
SHARE

জলপাইগুড়ি ,২ নভেম্বর

চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি যাতে কালীপুজো কিংবা ছটপুজোর ঘাটে কোনওভাবেই না ঘটে, সেদিকে বিশেষ নজর রাজ্য প্রশাসনের। উৎসবের মরশুমে অপ্রীতিকর ঘটনা ও দুর্ঘটনা এড়াতে এবার আগেভাগেই সতর্ক হল জলপাইগুড়ি জেলা প্রশাসন। কালীপুজো ও ছটপুজোকে কেন্দ্র করে নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা খতিয়ে দেখতে সোমবার জেলাশাসকের দফতরে অনুষ্ঠিত হল জরুরি প্রশাসনিক বৈঠক।

রাজ্য সরকারের নির্দেশে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দীপক বর্মণ। এছাড়াও ছিলেন জেলাশাসক অদিতি চৌধুরী, জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী, রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার, বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক, জনপ্রতিনিধি এবং পুজো কমিটির প্রতিনিধিরা। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয় বৈঠকে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কালীপুজোর মণ্ডপে মাইকিংয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এমন কোনও ঘোষণা বা প্রচার করা যাবে না, যা দর্শনার্থীদের মধ্যে অযথা আতঙ্কের সৃষ্টি করে। পুজোর কয়েকটি দিন মাইক ব্যবহারের দায়িত্ব নির্দিষ্ট ও দায়িত্বশীল ব্যক্তিদের হাতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুজো কমিটিগুলিকে।

পাশাপাশি মণ্ডপে প্রবেশ ও বেরোনোর পথ নিয়েও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। প্রবেশপথ তুলনামূলক ছোট রাখা হলেও দর্শনার্থীদের নিরাপদে বেরিয়ে যাওয়ার জন্য বেরোনোর পথ যথেষ্ট চওড়া রাখতে হবে। প্রশাসনের মূল লক্ষ্য, ভিড় কমানো নয়, বরং ভিড়ের মধ্যেও যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে মণ্ডপে প্রবেশ ও বেরিয়ে যেতে পারেন, তা নিশ্চিত করা।

এবার ধূপগুড়ির প্রতিমা নিরঞ্জন নিয়েও বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে ধূপগুড়িতে একদিনে সমস্ত প্রতিমা নিরঞ্জন করা সম্ভব হত না। তবে প্রশাসনের নতুন নির্দেশ অনুযায়ী, এ বছর একদিনের মধ্যেই সমস্ত প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

অন্যদিকে, ছটপুজোকে কেন্দ্র করে নদীর ঘাটগুলিতে নিরাপত্তার বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। ঘাটে যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নদীর জলের প্রবাহ আটকে বোল্ডার দিয়ে বাঁধ দেওয়া যাবে না বলেও জানানো হয়েছে। পাশাপাশি পুজোর সময় পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা করা হবে, বিশেষ করে মহিলা দর্শনার্থীদের সুবিধার দিকে নজর দেওয়া হচ্ছে।

বৈঠক শেষে মন্ত্রী দীপক বর্মণ জানান, পুজোর কয়েকটি দিন মাইকিংয়ের দায়িত্ব যেন নির্দিষ্ট ও দায়িত্বশীল ব্যক্তিদের হাতে থাকে, তা পুজো কমিটিগুলিকে নিশ্চিত করতে বলা হয়েছে। তিনি আরও বলেন, ভিড় হওয়া আটকানো প্রশাসনের উদ্দেশ্য নয়। বরং ভিড়ের মধ্যেও যাতে দর্শনার্থীরা সুষ্ঠুভাবে মণ্ডপ থেকে বেরিয়ে যেতে পারেন, সেটাই মূল লক্ষ্য।

ছটপুজোর সময় দুর্ঘটনা এড়াতে প্রশাসন বিশেষভাবে সতর্ক রয়েছে বলেও জানান তিনি। সব মিলিয়ে কালীপুজো থেকে ছটপুজো—উৎসবের প্রতিটি পর্যায়ে নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখতে আগাম প্রস্তুতি শুরু করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন।

বাইট: দীপক বর্মণ, মন্ত্রী

 

You Might Also Like

শিলিগুড়ি মহাকুমার রাঙ্গাপানিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের।
মেয়রের ইস্তফার পর নতুন বোর্ড গঠনে তৎপর তৃণমূল, কমিশনারের কাছে আবেদন; প্রশ্ন তুলল বিরোধী শিবির
উদ্বোধনের অপেক্ষায় শিলিগুড়ির বর্ধমান রোড ফ্লাইওভার, নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার
অনাস্থায় অপসারিত গিতালদহ-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনম কালোয়ার
ঘরে বসেই জনগণনার তথ্য জমা, ১-১৫ অগাস্ট চলবে সেলফ এনিউমারেশন,জানাল আলিপুরদুয়ার প্রশাসন
TAGGED:#Jalpaiguri #KaliPuja #ChhathPuja #DeepakBarman #DistrictAdministration #FestivalSafety #CrowdManagement #Immersion #Dhupguri #NorthBengal #WestBengalNews #PublicSafety #OnAirNow
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
রাজনীতি

মধুচন্দ্রিমায় গিয়েই ভয়াবহ দুর্ঘটনা! বার্বিকিউয়ের আগুনে দগ্ধ নববধূর দু’মাসের লড়াই শেষ

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
On Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?