কোচবিহার, ১৭ মে :
কোচবিহারের ৬ নম্বর ওয়ার্ড এর সুভাষপল্লী এলাকায় অনুষ্ঠিত হল এক বিশেষ স্বাস্থ্য শিবির। জানাজায় রবীন্দ্র সংঘের সহযোগিতায় বিশ্ব হিন্দু পরিষদ এবং বিবেকানন্দ সেবা ট্রাস্টের উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
উদ্যোক্তাদের দাবি, ইতিমধ্যেই প্রায় ৫০ জন মানুষ স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি আরও ২০০ থেকে ৫০০ জন মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে বলে জানান তারা।বিশ্ব হিন্দু পরিষদের সদস্য প্রশান্ত কুমার সরকার জানান, সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার বহু মানুষ এই স্বাস্থ্য শিবিরে এসে উপকৃত হচ্ছেন বলেও তিনি জানান।

