পুটিমারী, ২১ জানুয়ারী :
পুঁটিমারী ফুলেরসরী অঞ্চলে তীব্র উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের অঞ্চল উপপ্রধান তোইদুল ইসলাম-এর উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, আতঙ্কে রয়েছেন তাঁর পরিবার-পরিজন।
অভিযোগ, বুধবার প্রতিদিনের মতোই অঞ্চলে যাওয়ার পথে হঠাৎই স্থানীয় রাস্তায় যাওয়ার সময় বিজেপির কয়েকজন দুষ্কৃতি তোইদুল ইসলামের উপর আচমকা হামলা চালায়। তাঁকে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ, যার ফলে মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। আক্রান্ত উপপ্রধান নিজেই এমনটাই জানিয়েছেন।
শাসক দলের এক অঞ্চলের উপপ্রধানের উপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মত প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ ও তৃণমূল নেতৃত্ব।
ঘটনার পর তড়িঘড়ি স্থানীয়দের সহযোগিতায় আহত তোইদুল ইসলামকে এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। ঘটনার তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে শাসক দল।
**“তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জানান,পুঁটিমারী ফুলেরসরী অঞ্চলে আমাদের দলের অঞ্চল উপপ্রধান তোইদুল ইসলামের উপর যে নৃশংস হামলা হয়েছে, তা সম্পূর্ণ পরিকল্পিত। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ভোট এলেই বিজেপি এ ধরনের সন্ত্রাস ও হিংসার রাজনীতি শুরু করে। গণতন্ত্রের পরিবেশ নষ্ট করতেই তারা এ সব করছে। প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট দাবি—অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
তিনি আরও জানান, আক্রান্ত উপপ্রধানের চিকিৎসার দিকে জেলা নেতৃত্ব নজর রাখছে এবং পরিবারকে সব রকম সহযোগিতা করা হবে। একই সঙ্গে তিনি প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষ ও শাসক দলের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপপ্রধান তোইদুল ইসলামের সঙ্গে দেখা করে তাঁকে মানসিকভাবে সাহস জোগান জেলা নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখছে **

