জলপাইগুড়ি, ৩ জানুয়ারী :
আলিপুরদুয়ার থেকে পুনে গামী অমৃত ভারত এক্সপ্রেস এবং আলিপুরদুয়ার থেকে ব্যাঙ্গালোরগামী অমৃত ভারত এক্সপ্রেস নতুন বছরে এই দুটি ট্রেন চালু হতে চলেছে। নিউ জলপাইগুড়ি থেকে বালুরঘাট গামী ইন্টারসিটি এক্সপ্রেস এক্সটেনশন হচ্ছে হলদিবাড়ি পর্যন্ত। এদিন জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে জানালেন জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়। অন্যদিকে জলপাইগুড়ি রোড ষ্টেশনে বন্দেভারত এক্সপ্রেসের স্টপেজের বিষয়ে আশাবাদী সাংসদ। এদিন আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের সাথে সাক্ষাৎ করলেন সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়।
এদিন জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্ত কুমার রায় বলেন, নতুন বছরে আমরা তিনটি নতুন ট্রেন পাব। আমাদের এই এলাকা থেকে প্রচুর মানুষ বাইরের রাজ্যে কাজে যায়৷ তাই আলিপুরদুয়ার থেকে পুনে গামী ও আলিপুরদুয়ার থেকে ব্যাঙ্গালোর গামী ট্রেনের দাবি করা হয়েছে। সেটা আমরা পাব। অন্যদিকে নিউ জলপাইগুড়ি থেকে বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস এক্সটেনশন হয়ে হলদিবাড়ি পর্যন্ত আসবে।

