on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: দিনহাটায় প্রচারে উত্তেজনা, তৃণমূল কর্মীকে হুমকির অভিযোগে বিজেপি ঘিরে বিতর্ক
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গকোচবিহার

দিনহাটায় প্রচারে উত্তেজনা, তৃণমূল কর্মীকে হুমকির অভিযোগে বিজেপি ঘিরে বিতর্ক

Online Desk
Last updated: March 26, 2026 3:56 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

দিনহাটা, ২৬ মার্চ :

দিনহাটায় ভোট প্রচারকে ঘিরে তীব্র উত্তেজনা, তৃণমূল কর্মীকে হুমকির অভিযোগে রাজনৈতিক তরজা চরমে। দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অজয় রায় ও তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের দাবি, বৃহস্পতিবার সকালে দিনহাটা শহরের ১২ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী অজয় রায়। সেই সময় একই এলাকায় নিজের বাড়ি ফিরছিলেন দিনহাটা ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সহ-সভাপতি রানা বণিক। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে অজয় রায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন তাঁর নিরাপত্তারক্ষী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এগিয়ে দেওয়া হয় এবং তারা বন্দুক উঁচিয়ে রানা বণিককে প্রাণনাশের হুমকি দেয় বলে দাবি তৃণমূলের।
এই ঘটনাকে কেন্দ্র করে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়ন্তন গুহ দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের ভূমিকা ছিল নিষ্ক্রিয় ও অসন্তোষজনক। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে ঘটনার সিসিটিভি ফুটেজ ও অডিও রেকর্ডিং প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেছেন বিজেপি প্রার্থী অজয় রায়। তাঁর বক্তব্য, তাদের এক কর্মীকে প্রকাশ্যে মারধর করা হয়েছে এবং সেই ঘটনার প্রতিবাদ করতেই তিনি সেখানে যান। তাঁর অভিযোগ, তাঁদের দলীয় কর্মীদের উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের মণ্ডল সহ-সভাপতি শ্যামল ভৌমিককে মারধর করা হয়েছে এবং সেই বিষয়ে ইতিমধ্যেই পুলিশকে জানানো হয়েছে।
ঘটনাকে ঘিরে দিনহাটায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্তের দাবি জোরদার হচ্ছে।

You Might Also Like

জলদাপাড়ায় দেখা গেল ধূসর লাঙ্গুর।
জলপাইগুড়িতে মহিলা কনস্টবলের রহস্য মৃত্যু
প্রচারে বেরিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী রথীন্দ্র নাথ বোস
উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত শীতলকুচি, বিজেপি নেতাকে মারধর ও গাড়িতে আগুনের অভিযোগ
TAGGED:#COOCHBEHAR#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গমাথাভাঙ্গারাজ্য

শীতলকুচির মৌলঙ্গি বাজার এলাকায় রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, শিশুসহ জখম প্রায় ১০ জন

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?