কোচবিহার ,
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আর এস এস ) এর ১০০ বছর পূর্তি উপলক্ষে বুধবার কোচবিহার শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া মাঠে অনুষ্ঠিত হল খণ্ড ও নগর একত্রীকরণ কর্মসূচি। বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে সংঘের স্বয়ংসেবক ও সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় চৌধুরী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
এদিনের কর্মসূচিতে সংঘের আদর্শ, সংগঠনের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বয়ংসেবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, আগামী দিনেও শতবর্ষ উপলক্ষে একাধিক জনসংযোগমূলক ও সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।

