on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: কুখ্যাত জঙ্গি সৈয়দ হাফিজ লুকিয়ে রয়েছে পাকিস্তানের লাহোরে লোকেশন খুঁজে পেলো ভারত
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কুখ্যাত জঙ্গি সৈয়দ হাফিজ লুকিয়ে রয়েছে পাকিস্তানের লাহোরে লোকেশন খুঁজে পেলো ভারত

Online Desk
Last updated: May 2, 2025 7:02 pm
By Online Desk
2 Min Read
Share
সংগৃহীত ছবি
SHARE

০২.০৫.২৫

ওয়েব ডেস্ক:

পহেলগাম হামলার বদলা নিতে যে কোনও সময় আক্রমণ শুরু করতে পারে ভারত। পাকিস্তানের অন্দরে এই আশঙ্কা তীব্র হতেই নিরাপত্তা বাড়ানো হলো লস্কর-ই-তৈবা এবং জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ় সইদের। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সেখানে জানানো হয়েছে, পাকিস্তান সরকার এবং আইএসআই যৌথ ভাবে হাফিজ় সইদের নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দিচ্ছে। লাহোরের মহল্লা জোহর এলাকার রয়েছে হাফিজ় সইদের বাড়িতে। সেখানেই থাকে সে। এই এলাকায় প্রচুর পরিমাণে পাক সাধারণ নাগরিকের বাস। বেশ কয়েকটি মসজিদ এবং মাদ্রাসা থাকা এই এলাকাও যথেষ্ট ঘিঞ্জি। সেখানে সাধারণ মানুষের মধ্যেই এই কুখ্যাত জঙ্গিকে আশ্রয় দিচ্ছে পাকিস্তান। বাড়িতেই হাফিজ় সইদকে আটক থাকার কথা বলে পাকিস্তান। কিন্তু গত কয়েক বছরে একাধিক বার প্রকাশ্য সমাবেশেও দেখা গিয়েছে হাফিজ় সইদকে। এমনকি জঙ্গিদের লঞ্চপ্যাডেও হাফিজ়ের যাতায়াত আছে বলে সূত্রের খবর। লাহোরের যে বাড়িতে হাফিজ় থাকে সেখানে সারা বছরই নিরাপত্তার বন্দোবস্ত করে পাকিস্তান। সিসিটিভির মাধ্যমে মনিটরিং, নিরাপত্তারক্ষীও মোতায়েন করা থাকে। কিন্তু গত কয়েক দিনে সেখানকার নিরাপত্তার ব্যবস্থা কয়েক গুণ বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। পাকিস্তান স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর কমান্ডোদেরও মোতায়েন করা হয়েছে হাফিজ়ের নিরাপত্তায়। তার বাড়ির এক কিলোমিটার এলাকার মধ্যেও চলছে বিশেষ নদরদারি। ২০০৮ সালে মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হাফিজ় সইদ দীর্ঘদিন ধরেই রয়েছে পাকিস্তানে। কাশ্মীরে নাশকতামূলক ঘটনা ঘটিয়ে পরিস্থিতি অশান্ত করার একাধিক অভিযোগ রয়েছে লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা বিরুদ্ধে। পহেলগামে হামলা চালানো দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টও লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন। তাই এই হামলার পিছনে হাফিজের প্রত্যক্ষ মদত রয়েছে বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। ৭৭ বছরের হাফিজ় সইল ভারত ও আমেরিকা, দুই দেশেরই ওয়ান্টেড তালিকায় রয়েছে। এই জঙ্গি পাকিস্তানের মাটিতে কেবল ঘুরেই বেড়াচ্ছে না, তার জন্য নিরাপত্তার বিশেষ বন্দোবস্তও করা হচ্ছে।

You Might Also Like

জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজে ABVP-SFI সংঘর্ষ, ভর্তি সহায়তা কেন্দ্র ঘিরে উত্তেজনা
বন্যা, সড়ক নিরাপত্তা, সূর্যঘর—উত্তরবঙ্গের জন্য বড় রোডম্যাপ ঘোষণা
প্রয়াত হলেন কাটা লাগা গার্ল শেফালী জারিওয়ালা
চলতি সপ্তাহে বাংলায় প্রবেশ করছে বর্ষা।বাইরে বের হওয়ার সময় অবশ্যই সঙ্গে ছাতা রাখার পরামর্শ
পাকিস্তানে আটক হওয়া ভারতীয় বিএসএফ জওয়ান কে ফিরিয়ে আনা হলো ভারতবর্ষে
TAGGED:#INDIA#India-Pakistan#international#ONAIRNOW#pakisthan#SyedHafiz#terrorist
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?