আলিপুরদুয়ার, ৩০ জানুয়ারী :
পৌরসভার উদ্যোগে ১৭ নম্বর ওয়ার্ডে সোভাগঞ্জ পুকুরের সৌন্দর্যায়নের কাজ শুরু হলো। শুক্রবার আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটির তত্ত্বাবধানে এই উন্নয়নমূলক কাজের সূচনা করা হয়।
পৌরসভা সূত্রে জানা গিয়েছে, পুকুরটির সৌন্দর্য বাড়াতে এখানে বসানো হয়েছে বিশ্ব বাংলা লোগো ও আধুনিক ফোয়ারা। এর ফলে পুকুরের নান্দনিকতা যেমন বৃদ্ধি পাবে, তেমনই এটি এলাকাবাসীর জন্য একটি আকর্ষণীয় অবকাশ যাপনের স্থান হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
এদিন কাজ শুরুর খবরে খুশি ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই পুকুরটিকে সাজিয়ে তোলার দাবি ছিল স্থানীয়দের। তাঁদের মতে, সৌন্দর্যায়নের ফলে এলাকার পরিবেশ আরও সুন্দর হবে এবং সন্ধ্যাবেলায় মানুষের আনাগোনাও বাড়বে।

