জলপাইগুড়ি, ১৮ ডিসেম্বর :
জলপাইগুড়ি শহরের বিভিন্ন চার্জগুলি সেজে উঠছে, পাশাপাশি যীশুর জন্ম দিনে বাজার ধীরে ধীরে জমছে ।
আগামী ২৫শে ডিসেম্বর যিশুর জন্ম দিন। তাই আর হাতে গোনা কয়েকদিন। তার আগেই ২৫শে ডিসেম্বরের রকমারি জিনিস সাজিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে বিক্রেতারা। পঁচিশে ডিসেম্বর উপলক্ষে জলপাইগুড়ি শহরের বাসিন্দা দের একটি অন্যরকম আবেগ। এইদিন বিভিন্ন জিনিসপত্র মধ্যে টুপি ,সান্তা ক্লজ সহ বিভিন্ন জিনিসপত্র বাজারে বিক্রি হয়। তাই এই সমস্ত জিনিস পত্র সাজিয়ে দোকানে ব্যবসা শুরু হয়েছে। তবে এখনো তেমন ভাবে জলপাইগুড়ি শহরের ব্যবসা জমে ওঠেনি। শুরু হয়ে গেছে বিভিন্ন চার্জ গুলির পরিকাঠামো উন্নয়নের কাজও। চলছে সাজসজ্জার কাজ।

