দিনহাটা, ২৬ মার্চ :
এলাকার বিজেপি নেতাদের হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য। কর্মীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন – এবারের নির্বাচনের পরে বাড়ীর সামনে পোষ্টার লাগিয়ে বলতে হবে আমরা বিজেপি করিনা। কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে। যদিও পাল্টা দিনহাটার বিজেপি প্রার্থী অজয় রায়। অজয় রায় বলেন – আমি বলব যে ওই পোস্টার এখনই আপনি নিজে রেডি করে বাড়ির সামনে লাগিয়ে রাখুন কারণ ভোটের পরে রাস্তার কুকুরের দাম থাকবে তবু ওনার দাম থাকবে না। ফলে স্বভাবতই বক্তব্যে পাল্টা বক্তব্যে সরগরম দিনহাটার রাজনীতি।

