দিনহাটা, ৯ জানুয়ারী :
ফাঁকা বাড়ি পেয়ে বাড়িতে চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো সাহেবগঞ্জ থানার পুলিশ। শুক্রবার সকালে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত ওই ব্যক্তির নাম নুর মহম্মদ। তার বাড়ি গিতালদহের ভোরামপয়েস্তি এলাকায়। এদিনই তাকে দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা দুই নম্বর ব্লকের বামনহাটের আকবর শেখ নামে এক ব্যক্তির বাড়িতে গত অক্টোবর মাসে চুরির ঘটনা ঘটে। চোরেরা বাড়ির নগদ ১৫ হাজার টাকা অন্যান্য স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়। পুলিশ তদন্তে নেমে গিতালদহের ভোরাপয়েস্তি এলাকায় নূর মহম্মদ নামে এক ব্যক্তিকে শনাক্তকরণ করে। এদিন সকালে পুলিশ তাকে গ্রেফতার করে। এদিনই তাকে দিনহাটা আদালতে তোলা হয়।
এ বিষয়ে ওই মামলার সরকার পক্ষের আইনজীবী মৃগাঙ্ক সেনগুপ্ত বলেন, বাড়িতে চুরির অভিযোগে নূর মহম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। এদিন ওই ব্যক্তিকে দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

