দিনহাটা, ৫ ফেব্রুয়ারী :
দিনহাটার মহকুমা শাসক দপ্তরের সামনে পঞ্চ শহীদ দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দিনহাটা মহকুমা শাসকের দফতরের সামনে শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে পঞ্চ শহীদ দিবস পালিত হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন পঞ্চ শহীদ দিবস পালন করার সময় সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা শহর ব্লক তৃণমূলের সভাপতি বিশু ধর, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, উপ পৌর প্রধান দিনহাটা পৌরসভা সাবির সাহা চৌধুরী , হীরালাল দাস সহ আরো অন্যান্যরা। উপস্থিত সকলেই এদিন শহীদ বেদীতে মাল্য দানের মধ্য দিয়ে পঞ্চাশয় দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। উল্লেখ্য , একাধিক দাবিকে সামনে রেখে ২০০৮ সালের ৫ ফেব্রুয়ারি দিনহাটা মহকুমা শাসক দপ্তরে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয় পাঁচ জন ফরওয়ার্ড ব্লক কর্মীর। প্রদীপ বর্মন, স্বপন মহন্ত, ইন্দ্রজিৎ চক্রবর্তী, নীরোদ রায়, ও নিরেন হালদার। তৎকালীন ফরওয়ার্ড ব্লক নেতা তথা বর্তমান তৃণমূল বিধায়ক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নেতৃত্বের ৫ ফেব্রুয়ারি ২০০৮ সালে এই আন্দোলন কর্মসূচি সংঘটিত হয়। তারপর থেকেই প্রতিবছর পঞ্চ শহীদ দিবস যথাযজ্ঞ মর্যাদায় পালিত হয়ে আসছে সারা ভারত ফরোয়ার্ড ব্লকের পক্ষ থেকে। পরবর্তী সময়ে উদয়ন গুহ সারা ভারত ফরওয়ার্ড ব্লক ছেড়ে ২০১৬ সালে তৃণমূলে যোগদান করলে তারপর থেকে তৃণমূলের উদ্যোগেই দিনহাটায় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এর আয়োজন করা হয় ৫ই ফেব্রুয়ারি। এবারও ওই দিনটি পালন করা হলো বলে জানা গেছে।

