কোচবিহার, ২ ফেব্রুয়ারী :
সোমবার এস আই আর এর নামে হয়রানির অভিযোগ তুলে কোচবিহার জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক রাজু মিশ্রা সাথে দেখা করতে যায় বিজেপি নেতৃত্বরা । সেই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে, বরেন বর্মন , জেলা সভাপতি অভিজিৎ বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা । তবে অভিযোগ জেলাশাসক তাঁদের সাথে দেখা করেনি। DM অফিসের গেটেই তাঁদের আটকে দেয় পুলিশ বাহিনী। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি নেতৃত্বরা।

