আলিপুরদুয়ার, ২০ জানুয়ারী :
বিধানসভা ভোটের দামামা বেজে উঠল।মঙ্গলবার আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ডেমোস্টেশন সেন্টার শুরু হল। যার উদ্বোধন করলেন জেলাশাসক আর বিমলা।
এদিন ইভিএম মেশিনের মোবাইল ডেমনস্ট্রেশন করা হয়। ইভিএম ডেমনস্ট্রেসন মোবাইল ভ্যান পৌঁছে যাবে আলিপুরদুয়ার জেলার প্রতিটি ব্লকে। ব্লক অফিসেও পৌঁছে যাবে এই ভ্যানগুলি। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় বাসিন্দাদের ইভিএম-এ ভোটদান দেখানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।আলিপুরদুয়ার জেলাশাসক আর বিমলা জানান, ” আলিপুরদুয়ার জেলার প্রত্যেকটি ব্লকে মোবাইল ডেমোস্টেশন ভ্যান এবং ইভিএম ডেমোস্টেশন করা হবে। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে পর্যন্ত এ কাজ চলবে। “

