কোচবিহার, ৮ ডিসেম্বর :
মমতা ব্যানার্জির সাথে দেখা করার কাতর আর্জি মৃত যুবনেতা অমর রায়ের পরিবারের । ছেলের মৃত্যুর বিচার পেতে হাইকোর্ট পর্যন্ত যাব । কে মানহানির মামলা করবে করুক । সোমবার কাতর গলায় এমনটাই বললেন অমর রায়ের মা পঞ্চায়েত প্রধান কুন্তলা রায় ।
উল্লেখ্য তৃণমূলের যুবনেতা অমর রায়ের খুনে রবীন্দ্রনাথ ঘোষের নাম জড়ানোর পর থেকেই তৃণমূলে অন্তর কোন্দল আরো বেড়েছে । সোমবার রবি অনুগামী হিসেবে চিহ্নিত খোকন মিয়া এবং পরিমল বর্মন সাংবাদিক বৈঠক করে মন্তব্য করেন , জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও উদয়ন গুহ অমর রায়ের পরিবারকে নিয়ে রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে খেলায় নেমেছে । এর বিরুদ্ধে তারা মানহানির মামলা করবে বলে জানায় ।
এর পাল্টা দিয়ে কুন্তলা রায় বলেন, কে মামলা করবে করুক। ছেলের বিচারের জন্য হাইকোর্ট অব্দি যাবো। কোচবিহারে জনসভার পরে আমি শুধু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই একবার ।

