জলপাইগুড়ি, ৮ জানুয়ারী :
কোচবিহারে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এর জনসভার অনুমতি দিল কোলকাতা হাইকোর্ট। আজ কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিটে বেঞ্চের বিচারপতি সম্পা সরকার শমিক ভট্টাচার্যের সভার শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন। গত ৬ জানুয়ারী বিজেপির পক্ষ থেকে কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে। আজ সেই মামলার শুনানি ছিল। আগামীকাল কোচবিহারে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের জনসভা করতে পারবেন। কোচবিহার জেলার উত্তর বিধানসভার ছাগল বেড়ে এলাকার সভা করার জন্য আবেদন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে।
বিজেপির পক্ষের আইনজীবী জনার্ধন কেরিয়াল বলেন, ৯ জানুয়ারী বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের জনিসভার জন্য আমরা কোচবিহার জেলা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল।কিন্তু জেলা পুলিশ প্রশাসন আমাদের আবেদনের কোন গুরুত্বই দেয় নি। এরপর আমরা আদালতের অনুমতি নিয়ে মামলা দায়ের করি। গত ৬ তারিখ আমরা সার্কিট বেঞ্চে মামলা করেছি। কোচবিহার উত্তর বিধানসভার কনভেনর জীবন দাস মামলাটি করেছিলেন। আজ কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সম্পা সরকার শমিক ভট্টাচার্যকে সভা করবার অনুমতি দিয়েছেন।

