শিলিগুড়ি, ১৫ এপ্রিল :
শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে বাংলা নববর্ষ ও রাজ্য দিবস উদযাপিত হলো বর্ণাঢ্য আয়োজনে। নাচ, গান ও শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।হাজার কণ্ঠে সমবেত সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে অংশ নিয়ে সকলের সঙ্গে গলা মেলান মেয়র গৌতম দেব। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শান্তির প্রতীক হিসেবে সাদা পায়রা উড়িয়ে দেওয়া হয়।
বাঘাযতীন পার্ক থেকে শুরু হওয়া শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সূর্যসেন পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় স্কুলের ছাত্র-ছাত্রী, পুর নিগমের সদস্য, কাউন্সিলর, মেয়র পরিষদ, ডেপুটি মেয়রসহ শহরের বহু মানুষ অংশ নেন।

