তুফানগঞ্জ, ৫ ফেব্রুয়ারী :
তুফানগঞ্জ থেকে ভাটিবাড়ি গামী রাজ্য সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জ ১ নং ব্লকের ধলপল ২ গ্রাম পঞ্চায়েতের আনন্দনগর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ। থানা সূত্রে খবর মৃত ব্যক্তির নাম জগন্নাথ দাস তার বাড়ি গুরিয়ার পার এলাকায়। স্থানীয়রা জানান রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় সাইকেল সহ পড়ে থাকা দেখতে পাওয়া যায়। এরপর খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায় পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ইতিমধ্যে ময়না তদন্তের উদ্দেশ্যে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এবং কি কারনে মৃত্যু ঘটলো গোটা বিষয়টি খতিয়ে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ।

