শিলিগুড়ি, ১০ ডিসেম্বর :
নিউ জলপাইগুড়ির সিনিয়র ডিসিএম কাটিহারকে স্মারকলিপি প্রদান করল জাতীয়তাবাদী রেলওয়ে পার্সেল লেবার এন্ড ওয়ার্কার ইউনিয়ন। বুধবার আইএনটিটিইউসি অনুমোদিত নিউ জলপাইগুড়ি ইউনিটের জাতীয়তাবাদী রেলওয়ে পার্সেল লেবার এন্ড ওয়ার্কার ইউনিয়নের সদস্যরা মিছিল করে গিয়ে নিউ জলপাইগুড়ির সিনিয়র ডিসিএম কাটিহারের হাতে স্মারকলিপি তুলে দেয়। তাদের অভিযোগ নিউ জলপাইগুড়ির পার্সেল শ্রমিকরা বিগত ১১মাস ধরে তাদের পারিশ্রমিক পাচ্ছেন না। জাতীয়তাবাদী পার্সেল লেবারস এন্ড ওয়ার্কার ইউনিয়নের এনজেপির সভাপতি বাবলু কান্তি এবং আইএনটিটিইউসি নেতা সুজয় সরকার জানিয়েছেন,অনাহারে অর্ধাহারে থাকতে হচ্ছে পার্সেল কন্ট্রাকটরদের দ্বারা নিযুক্ত শ্রমিকদের। বিগত ১১মাস ধরে তারা কোন মজুরি পাচ্ছেন না। বিষয়টিতে কোন হেল দোল নেই রেল কর্তৃপক্ষের। নিউ জলপাইগুড়ি স্টেশনের পার্সেল বিভাগের লোডিং এবং আনলোডিং এর কাজের কর্তব্যরত সমস্ত শ্রমিকরা বিপাকে পড়েছেন।কন্ট্রাকটর বিগত ১১মাস ধরে তাদের মজুরি আটকে রেখেছেন। আর এই কারণে সংসারে অভাব নিত্য সঙ্গী। তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না। আর এই কারণেই আজ নিউ জলপাইগুড়ির এনএফ রেলওয়ের সিনিয়র ডিসিএম কাটিহারকে তারা স্মারকলিপি দিয়ে তাদের বকেয়া মজুরির দাবি করেন। আগামী সাত দিনের মধ্যে তাদের বিগত ১১মাসের পারিশ্রমিক দেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুমকি দিয়েছে।

