on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: কার্শিয়াং থেকে উদ্ধার হস্তিশাবক নিয়ে আসা হল জলদাপাড়ায়
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
আলিপুরদুয়ার

কার্শিয়াং থেকে উদ্ধার হস্তিশাবক নিয়ে আসা হল জলদাপাড়ায়

Online Desk
Last updated: October 11, 2025 12:41 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

আলিপুরদুয়ার, 11.10.25  : প্রাকৃতিক দুর্যোগ ও নদীর তীব্র স্রোতে ভেসে যাওয়া প্রায় ১৫ দিনের এক মাদী হস্তি শাবককে উদ্ধার করে নিরাপদ আশ্রয় দেওয়া হল জলদাপাড়ায়। ঘটনাটি ঘটেছে গত ৫ অক্টোবর কার্শিয়ং মহকুমার মেচি নদীতে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন উত্তরবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি উদ্ভব হয়। নদীর প্রবল স্রোতে ভেসে যায় হস্তি শাবকটি। প্রথমে তা কার্শিয়ংয়ের তারাবাড়ি এলাকায় মায়ের দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পরে ভেসে যায় সীমান্ত লাগোয়া মণিরাম এলাকায়। সেখানে ভারত ও নেপালের স্থানীয় মানুষ এবং দুই দেশের প্রশাসনের যৌথ প্রচেষ্টায় আবেগঘন মুহূর্তে নদী থেকে শাবকটিকে জীবিত উদ্ধার করা হয়।

 

এরপর কার্শিয়ং বন বিভাগের উদ্যোগে মাকে খুঁজে শাবককে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। শাবককে নিয়ে যাওয়া হয় পানিঘাট্টা রেঞ্জের কোলাবাড়ি বিটের জঙ্গলে এবং পর্যবেক্ষণে ছেড়ে দেওয়া হয়। কিন্তু দীর্ঘ নজরদারির পরও দলের কোনো হাতি তাকে কাছে টেনে নেয়নি। একাকী ঘুরে বেড়াতে থাকা বাচ্চা হাতিটির শারীরিক দুর্বলতা ও অল্প বয়স বিবেচনা করে ৮ অক্টোবর তাকে বিশেষ পরিচর্যার জন্য স্থানান্তর করা হয় জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগে।

 

বর্তমানে শাবকটি রয়েছে জলদাপাড়ার হলং সেন্ট্রাল পিলখানায়। অভিজ্ঞ মহুতরা তাকে দুধ খাওয়ানো থেকে শুরু করে প্রতিদিনের যত্ন নিচ্ছেন। পাশাপাশি বন বিভাগের পশুচিকিৎসক দল তার স্বাস্থ্য পরীক্ষাও চালাচ্ছেন নিয়মিত। বিভাগ সূত্রে জানা গেছে, আপাতত শাবকটির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সে চিকিৎসার প্রতি ইতিবাচক সাড়া দিচ্ছে।

 

বন্যপ্রাণী সংরক্ষণে এই অসাধারণ সমন্বিত প্রচেষ্টার জন্য ভারত ও নেপালের প্রশাসনিক আধিকারিক এবং সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বন দফতর। কার্শিয়ং ও জলদাপাড়া বন বিভাগের যৌথ উদ্যোগে এই উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে।

You Might Also Like

ট্রেন চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়াল হাতির দল, নিরাপদে রেললাইন পার হওয়ার পরই ছাড়ল ট্রেন
আলিপুরদুয়ার জেলার বিভিন্ন রেল স্টেশন থেকে কোলকাতা উদ্দেশ্যে রওনা দিচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা
ডুয়ার্সে ফের খাঁচাবন্দি চিতাবাঘ! কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বার ভগৎপুর চা বাগানে বনদপ্তরের সাফল্য
বিভিন্ন জনস্বার্থমূলক দাবিতে লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতে সিপিআই(এম)-এর ডেপুটেশন
বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার চা বাগানে গেট মিটিং ডাক দিয়েছে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?