জলপাইগুড়ি, ১৮ জানুয়ারী :
জলপাইগুড়ি জেলার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভালো ফলাফল করার জন্য বিশেষ উদ্যোগ নিল তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি।
মক টেস্ট আসন্ন মাধ্যমিক ২০২৬ পরীক্ষার্থীদের জন্য ।আয়োজন করল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা। বিষয়ে ইংরেজি ও অংক এই দুটি বিষয়ের ওপর তারা মক টেস্ট নেওয়ার উদ্যোগ নিল।আজ ফনিন্দ্রদেব ইনস্টিটিউটে সকাল ১১ টা থেকে এবং ময়নাগুড়ি হাই স্কুলে দুপুর বারোটার থেকে ও কেবলপাড়া হাইস্কুলে সকাল 11 টা থেকে এই বিশেষ উদ্যোগ পালন হয়। এখানে বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

