জলপাইগুড়ি , ৩০ জুলাই
এবার ডিম থেরাপির শিকার হলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির অফিসে চেয়ারম্যানকে লক্ষ্য করে ডিম থেরাপি হল। পুরসভার পরিষেবা নিয়ে স্থানীয়রা আজ সৈকত চ্যাটার্জির কাছে যান তাদের সমস্যার কথা জানতে।এরপরেই পুরপতির অফিসের দরজা থেকে শুরু হয় ডিম ছোড়া। খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশকে।
জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন,আমি পুরসভার বেশ কিছু কাউন্সিলর ও প্রমোটারকে শোকজ করেছি তাই আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে৷ আজ ডিম ছোড়া হল।আমার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে।দুই জন কাউন্সিলরকে জোড় করে স্বাক্ষর করানো হয়েছে বলে দাবি সৈকত চ্যাটার্জির।

