মাথাভাঙ্গা, ২৯ এপ্রিল :
একদিন আগে হুমকি তার পরেরদিনই ঘর থেকে স্বামী স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ২ নং ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর মৃত দম্পতির নাম বয়স ৬০ এর রহিমউদ্দিন বস্তাদার এবং বয়স ৫০ এর আসিয়া বিবি।এদিন ভোর রাতে শোওয়ার ঘর থেকে তাদের গলা কাটা দেহ উদ্ধার হয়।খবর পেয়ে ঘোকসাডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
জানা গেছে এলাকার এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কের জেরে মেয়ের পরিবার হুমকি দিয়েছিল মৃত ওই দম্পতিকে।এরপর আজ ভোররাতে তাদের রক্তাক্ত দেহ উদ্ধার হয় শোওয়ার ঘর থেকে।নাতির প্রেমের সম্পর্কের জেরেই খুন হতে হলো ঠাকুরদা ও ঠাকুরমাকে এমনটাই দাবি পরিবারের।তবে এই খুনের পেছনে আসলে কি লুকিয়ে রয়েছে কোনো রহস্য?নাকি প্রেমের সম্পর্কের জেরেই খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।

